প্রকাশিত: ১২/০৮/২০২০ ১০:২৬ পিএম , আপডেট: ১২/০৮/২০২০ ১০:২৬ পিএম

বান্দরবানের নাইক্ষ‌্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বটতলী পাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের এক নাগরিকসহ দুজনকে আটক করেছে সোনাইছড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ। বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- চুচু ওয়াং রাখাইন (১৯) ও মংচা প্রু মার্মা (২২)। চুচু ওয়াং মিয়ানমারের রাখাইন প্রদেশের বাসিন্দা, মংচা প্রু বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ির বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানে প্রায় ৪৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এই দুই মাদক পাচারকারীকে আটক করে সোনাইছড়ি তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) জহিরুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল।

নাইক্ষ‌্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর জানান, এ ঘটনায় আটককৃত ও পলাতক আরও কয়েকজনকে আসামি করে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

পাঠকের মতামত

সীমান্ত নিরাপত্তায় পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি হচ্ছে রামু সেনানিবাস

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা জোরদার, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও কৌশলগত সামরিক সক্ষমতা ...

বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়দৈনিক আজকের কক্সবাজার বার্তা গণমানুষের কন্ঠস্বর হয়েই থাকবে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ...
Single Page Footer