প্রকাশিত: ১৪/০৭/২০১৯ ৬:৫৫ পিএম , আপডেট: ১৪/০৭/২০১৯ ৬:৫৭ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
ইয়াবা কারবারের সরাসরি সম্পৃক্ত কক্সবাজারের কথিত ২৫ বিশিষ্টজনের তালিকা চুড়ান্ত করা হয়েছে। তালিকাটি নিখুঁতভাবে তথ্য যাচাই-বাছাই করে পর্যাপ্ত সময় নিয়ে তারা ইয়াবা কারবারে জড়িত থাকার বিষয়ে সুনিশ্চিত হয়ে তৈরী করেছি। তালিকায় অন্তর্ভুক্ত ২৫ জন তথাকথিত মুখোশধারী বিশিষ্টজনের ইয়াবা কারবারে জড়িত থাকার ব্যাপারে প্রামাণ্য ডকুমেন্টসও রয়েছে। এই তালিকাটি অচিরেই জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। তারা এখন আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে। এই ২৫ জন জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতা, গণমাধ্যম কর্মী, ব্যবসায়ী যে পর্যায়ের ব্যাক্তি কিংবা নেতা হোক না কেন, তাদেরকে শিঘ্রী কঠোর আইনের আওতায় আনা হবে। কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবনা। রোববার ১৪ জুলাই কক্সবাজারে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আশরাফুল আফসার (উপসচিব) এর সভাপতিত্বে কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন-বিপিএম এ কথা বলেন। জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ জাফর আলম-সিএসপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এসপি এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম আরো বলেন, চুরি আর ডাকাতির সংজ্ঞা এক নয়। কক্সবাজার জেলায় ছোট-খাট চুরি হলেও গত ৬ মাসে ইনশাল্লাহ কোন ডাকাতি সংঘটিত হয়নি। শহরের কবিতা চত্বরে নিয়মিত পুলিশ টহল দেয়ার ব্যবস্থা করা হয়েছে। তাই সেখানে আর কোন অসামাজিক ও অপরাধকর্ম সংঘটিত হবেনা বলে এসপি এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম সভায় আশাবাদ ব্যক্ত করেন। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও এডিসি (সার্বিক) মোহাঃ শাজাহান আলি সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...