প্রকাশিত: ০১/০৩/২০২১ ১০:০১ এএম


২৪ শর্তে সুবর্ণজয়ন্তীর উদ্বোধনের অনুমতি পেল বিএনপি
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্বোধনী অনুষ্ঠান করতে ২৪ শর্তে অনুমতি পেয়েছে বিএনপি। সোমবার (১ মার্চ) বিকেল ৩টায় গুলশানে হোটেল লেকশোরে উদ্বোধনী অনুষ্ঠান করবে বলে জানায় দলটি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

এর আগে ২০ ফেব্রুয়ারি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বছরব্যাপী কর্মসূচি উদ্বোধনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) চিঠি দেয় বিএনপি। চিঠি পাওয়ার আট দিনের মাথায় রোববার (২৮ ফেব্রুয়ারি) এই অনুমতি দিল তারা।
শায়রুল কবির খান জানান, স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান করা, রাস্তায় যান চলাচলে বাধা সৃষ্টি না করা, ব্যানার-ফেস্টুনের আড়ালে লাঠি ব্যবহার না করা, নির্ধারিত সময়ে অনুষ্ঠানে কার্যক্রম শেষ করা, অননুমোদিত স্থানে লোকসমাগম না করাসহ ২৪টি শর্ত দিয়েছে পুলিশ।

লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপি আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করবেন বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের বিশিষ্ট ব্যক্তিদের দাওয়াত দেওয়া হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৯ দিনের প্রাথমিক কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...
Single Page Footer