প্রকাশিত: ২৯/১১/২০১৬ ৭:৪৫ এএম

কক্সবাজার প্রতিনিধি

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে গত ২৪ দিন নিখোঁজ ছিল উখিয়ার সোনারপাড়া ঘাটঘর এলাকার একটি ট্রলারের ৭ মাঝিমাল্লা। তাদের মধ্যে ৫ জন ১৬ দিন উপোস থেকে রবিবার ট্রলারসহ ফিরে এসেছে।

ফিরে আসা মাঝিমাল্লারা হলেন- স্থানীয় হোছন মাঝি (৩৫), নাজির হোসাইন (২৫), আবদুল জলিল (২৬) ও বেলাল (২২)। তারা সকলেই স্থানীয় ছুরা আলমের মালিকানাধীন ট্রলারের মাঝিমাল্লা ছিলেন।

ফিরে আসা মাঝিমাল্লারা জানান, মাছ ধরার উপর নিষেধাজ্ঞা শেষে গত ৩ নভেম্বর ভোরে তারা ৭ জন বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। এরপর ঝড়ের কবলে পড়ে তারা বঙ্গোপসাগরের থাইল্যান্ড সীমানার দিকে চলে যান। এক পর্যায়ে সাগরে ভাসতে ভাসতে ৮দিন পর তাদের খাদ্য ও রসদ ফুরিয়ে যায়। এরপর দীর্ঘ ১৬ দিন তারা অভুক্ত থেকেছেন। ক্ষুধা সহ্য করতে না পেরে দুই জেলে মিয়ানমারের নিকটবর্তী সাগরে ঝাঁপ দিয়ে কূলে ওঠেন। বর্তমানে তারা মিয়ানমারে রয়েছেন। তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer