প্রকাশিত: ০৮/১০/২০১৮ ৪:২৭ পিএম

চট্টগ্রাম – চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন কলেজ বাজার এলাকায় এস আলম পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ২১,২০০ পিস ইয়াবাসহ বাসটির চালক ও সহকারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

তারা হলেন- বাসের চালক মোঃ অহিদুল আলম (৪৬) ও হেলপার মোঃ মোশারফ আলী (৪২)।  জব্দ করা হয়েছে এস অালম পরিবহণের বাস।
আজ রবিবার (৭ অক্টোবর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় র‌্যাব-৭
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব- ৭ এর সিনিয়র সহকারি পরিচালক মিমতানুর রহমান বলেন,  ঢাকাগামী এসআলম পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১১-০৫৮৩) এর গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা উক্ত বাসটিকে থামানোর জন্য সংকেত দেয়। কিন্তু বাস না থামিয়ে চেকপোস্ট অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা গাড়িটির পিছু নিয়ে আটক করে এবং বাসের যাত্রী ও গাড়ী তল্লাশী করতে থাকে।  এক পর্যায়ে চালক ও সহকারীর আচরন সন্দেহজনক হলে তাদেরকে আটক করা হয়।
পরবর্তীতে উপস্থিত যাত্রীদের সামনে আটককৃতদের দেহ তল্লাশী করে এবং তাদের দেখানো মতে আটককৃত বাসটির ড্রাইভিং সিটের পিছনে রক্ষিত টুলবক্সের নীচে সুকৌশলে লুকানো অবস্থায় মোট ২১,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  পরে তাদের দুজনসহ উক্ত বাসটি জব্দ করা হয়।

পাঠকের মতামত

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...
Single Page Footer