প্রকাশিত: ১২/১২/২০১৬ ৮:৪৭ পিএম

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে আলোচনা করবেন। আজ সোমবার রাষ্ট্রপতি প্রেস সচিব জয়নাল আবেদিন বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

প্রেস সচিব জানান, এ ছাড়া ২০ ডিসেম্বর জাতীয় পার্টি, ২১ ডিসেম্বর এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ ও ২২ ডিসেম্বর জাসদের (ইনু) সঙ্গে আলোচনা করবেন রাষ্ট্রপতি।

জয়নাল আবেদিন জানান, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি পর্যায়ক্রম বৈঠক করবেন।

বিগত ২০১২ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান বাছাই কমিটির মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদকে নিয়োগ দেন। সে সময় তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছিলেন।

আগামী ফেব্রুয়ারি মাসে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ যাচ্ছে। আগামী কমিশন ২০১৯ সালে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করবে।

গত ১৮ নভেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে ১৩ দফা প্রস্তাব দেন। তিনি বিভিন্ন সময় জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী ও নিবন্ধিত রাজনৈতিকগুলোর সঙ্গে আলোচনারও আহ্বান জানান।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer