প্রকাশিত: ৩১/১০/২০১৮ ৬:১২ পিএম , আপডেট: ৩১/১০/২০১৮ ১০:১৩ পিএম
মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম (ফাইল ছবি)

ডেস্ক রিপোর্ট::

মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম (ফাইল ছবি)

রাষ্টদুত হিসেবে নিয়োগ পাওয়ার ব্যাপক জল্পনা কল্পনা থাকলেও আরো এক বছরের জন্য মন্ত্রী পরিষদ হিসেবে থাকবেন মোহাম্মদ শফিউল আলম। এজন্য এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন তিনি। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ সক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ বছরের ১৩ই ডিসেম্বর তার অবসরে যাওয়ার কথা। কিন্ত চুক্তি ভিত্তিক নিয়োগের ফলে আরো এক বছর তিনি এ পদে বহাল থাকবেন।

মোহাম্মদ শফিউল আলম ১৯৫৯ সালে কক্সবাজারের উখিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৯ সালে বিএ এবং ১৯৮০ সালে এলএলবি পাস করেন। ১৯৮১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর পাশ করেন। এছাড়াও তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনে এমএস ডিগ্রি অর্জন করেন। খবর মানবজমিনের।

তিনি ১৯৮২ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন এবং ৩০ বছরের বেশি সময় ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি ভূমি আপিল বোর্ড, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান পদে কর্মরত ছিলেন। তিনি রাষ্ট্রপতির কার্যালয়ে সচিব পদেও দায়িত্ব পালন করেছেন।।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...