নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮/০১/২০২৬ ৭:৪৩ এএম

উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জালিয়াপালং ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির এবং উখিয়া–টেকনাফ সংসদীয় আসন-এর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারী। তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই। আগামীর নির্বাচন দেশের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের মৌলিক সংস্কার বাস্তবায়নে সবাইকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী জালিয়াপালং ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল মাবুদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাস্টার দিদারুল আলম, জামায়াত নেতা আবছার শাহজাহানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে দায়িত্বশীলদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মিজানুর রহমান। সমাবেশটি সঞ্চালনা করেন জালিয়াপালং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ মাসুম।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer