প্রকাশিত: ০৫/০১/২০২০ ৯:২২ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী এক ইউপি সদস্যকে ২০ হাজার ইয়াবা গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। শনিবার ৪ জানুয়ারি সন্ধ্যায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালিয়া পাড়ায় এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বিপিএম (বার) জানিয়েছেন।

গ্রেপ্তারকৃত জাহিদ হোসেন (৪০) হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পরিষদের প্যানেল চেয়ারম্যান। গ্রেপ্তারকৃত জাহিদ হোসেন ওই ইউনিয়নের মহেশখালিয়া পাড়ার মৃত আব্দুস সাত্তারের ছেলে।

ওসি প্রদীপ কুমার দাশ বলেন, জাহিদ হোসেনের নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৈরি করা মাদক কারবারিদের তালিকায় ৬১ নম্বরে রয়েছে। ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।

ওসি আরো বলেন, সন্ধ্যায় মহেশখালিয়া পাড়ায় এক মাদক কারবারির বাড়িতে ইয়াবার চালান মজুদের খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় সন্দেহজনক বাড়িটিতে অভিযান চালিয়ে জাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

বাড়িটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ২০ হাজার ইয়াবা ট্যাবলেট এবং নগদ ২ লাখ ৪০ হাজার টাকা। ইয়াবা ও নগদ টাকা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার এই ইউপি সদস্যের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে বলে জানান প্রদীপ।

পাঠকের মতামত

১৫০ হোটেল-রিসোর্ট, আগুন নেভানোর প্রশিক্ষিত কর্মী নেই সেন্টমার্টিনে

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরুর আগে অগ্নিনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্বীপটিতে নেই ফায়ার ...

ইনানী অগ্নিকান্ডে ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে স্বর্ণের চেইন দেখে শনাক্ত করলেন স্বামী

    ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে খুঁজছিলেন স্বামী। পোড়া রিসোর্টের ধ্বংসস্তূপে অবশেষে মিললো কঙ্কালসদৃশ ...

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...