প্রকাশিত: ১৮/১০/২০১৮ ১২:৩৯ পিএম

হুমায়ূন রশিদ / জিয়াউল হক জিয়া :
হোয়াইক্যংয়ে ৪দিন ধরে নিখোঁজ থাকার পর নাফনদী হতে স্কুল দপ্তরীর জবাই করা বস্তাবন্দি লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, ১৮ অক্টোবর সকাল সোয়া ১১টারদিকে খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি সুব্রত রায় বিশেষ ফোর্স নিয়ে ঊনছিপ্রাং খালের সুলিশ গেইট হতে আইওএম লোগো লাগানো বস্তাবন্দি অবস্থায় টেকনাফের হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া-স্কুলের দপ্তরী ও দৈংগ্যাকাটার জাফর আলমের পুত্র আব্দুর রশিদ (৪০) এর জবাই করা বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মৃতদেহটি সুরতহাল রিপোর্ট তৈরীর পর ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে স্থানীয় ও পারিবারিক সুত্রের দাবী, গত ১৪ অক্টোবর রাত হতে স্কুল দপ্তরী আব্দুর রশিদ নিখোঁজ হয়ে যান। অপর একটি সুত্রের দাবী,আব্দুর রশিদ সহজ-সরল ও বিশ^স্থ থাকার কারণে অনেক রোহিঙ্গা টাকা-পয়সা আমানত রেখেছিল। এসব বিষয় নিয়ে সে নিখোঁজ ও খুন হয় বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ কেউ বলতে পারছেনা।
আলহাজ্ব আলী-আছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল চৌধুরী মুসা বলেন, স্টাফ হিসেবে সে খুব ভাল ছিল। সে ৪ সন্তানের জনক। তার এই ধরনের নির্মম মৃত্যু সত্যিই দুঃখজনক।
এই ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া বলেন, রশিদ নিখোঁজ হওয়ার পর থেকে পুলিশ খবর পেয়ে বিভিন্ন স্থানে তল্লাশী চালায় কিন্তু মুঠোফোন বন্ধ থাকার কারণে কিছুই করা সম্ভব হয়নি। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরীর পর মর্গে প্রেরণের প্রস্তুনি নিচ্ছে।
এদিকে একজন নিরীহ, সহজ-সরল এই দপ্তরী নিখোঁজ থাকার পর নৃশংস মৃত্যু সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...