উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭/১২/২০২৩ ১১:৪৩ এএম

হোটেলে জায়গা না পেয়ে স্থানীয়দের বাড়িতে পর্যটকরা
মহান বিজয় দিবস ও সাপ্তাহিক ছুটিতে মেঘ-পাহাড়ের মিতালি দেখতে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটন কেন্দ্রে (রুইলুই ভ্যালি) পর্যটকদের ঢল নেমেছে। ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ পর্যটক সাজেকে প্রবেশ করায় কটেজ-রিসোর্টে রুম সংকট দেখা দিয়েছে। রুম না পেয়ে স্থানীয় লোকজনের বাড়ি ভাড়া নিয়ে ও মসজিদের বারান্দায় রাত কাটিয়েছেন অনেকে।

সাজেকের সব রিসোর্ট-কটেজের শতভাগ কক্ষ বুকিং হয়ে গেছে। এমন পরিস্থিতিতে অনেকেই রাত কাটিয়েছেন স্থানীয়দের ঘরে, রিসোর্ট-কটেজের স্টোর রুম ও বারান্দায়। জায়গা না পেয়ে অনেকে বাধ্য হয়ে ফিরেও গেছেন।

পর্যটকরা বলছেন, শীতে সাজেকের প্রাকৃতিক দৃশ্য অপরূপ হয়ে ওঠে। মেঘ ও কুয়াশায় ঢাকা পাহাড় শুভ্র সমুদ্রের মতো মনে হয়। শুক্র ও শনিবার (১৫ ও ১৬ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটি ও বিজয় দিবসের ছুটি মিলিয়ে তারা এই সুন্দর মুহূর্ত দেখতে এসেছেন। এজন্য আগে থেকেই রিসোর্ট-কটেজে বুকিং দিয়ে রেখেছিলেন তারা।

সাজেকের রিসোর্ট-কটেজ ব্যবসায়ীরা জানান, এই ছুটিতে কয়েক হাজার পর্যটক সাজেকে বেড়াতে এসেছেন। তাদের সংখ্যা রিসোর্ট-কটেজের ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি হওয়ায় আবাসন সংকট দেখা দিয়েছে। এখনও হাজার তিনেক পর্যটক রয়েছেন। তবে সাজেকে আবাসন ব্যবস্থা রয়েছে সর্বোচ্চ দুই হাজার পর্যটকের।

রিসোর্ট-কটেজ মালিক সমিতি জানিয়েছে, তাদের আওতায় ১২০টি রিসোর্ট-কটেজ রয়েছে। এগুলোতে সর্বোচ্চ দুই হাজার পর্যটক থাকতে পারেন। কিন্তু শুক্রবার চার হাজারের বেশি পর্যটক এসেছেন। এজন্য কক্ষ সংকট দেখা দেয়। এবার ছুটি শুরু হওয়ার চার দিন আগেই সব রিসোর্ট-কটেজের কক্ষ বুকিং হয়ে গিয়েছিল।

শুক্রবার যারা কক্ষ পাননি তাদের স্থানীয় মানুষের বাড়ি, রিসোর্ট-কটেজের বারান্দায় থাকতে দেওয়া হয়েছিল। কক্ষ না পেয়ে শনিবার বিকেলে ফিরে গেছেন শতাধিক পর্যটক। অতিরিক্ত যারা আছেন তাদের কেউ স্বজনদের বাড়িতে, আবার অনেকে স্থানীয়দের ঘরে, কেউ কেউ রিসোর্ট-কটেজের স্টোররুম ও বারান্দায় অবস্থান করছেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer