প্রকাশিত: ০১/০৬/২০২০ ৭:১৬ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার শহরের হোটেল সী প্রিন্সেস-কে রিকুইজিশন করা হয়েছে। এখানেই আগামী এক সপ্তাহের মধ্যে ২শ’ বেডের করোনা আইসোলেশন সেন্টার গড়ে তোলা হবে। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব- উপসচিব) মোঃ আফসারুল আফসার এতথ্য জানিয়েছেন।

তিনি আরো বলেন, কক্সবাজার সদরে অস্বাভাবিকভাবে করোনা আক্রান্ত রোগী বেড়ে যাওয়ায় উপসর্গহীন রোগীদের হোম আইসোলেশন না রেখে আক্রান্ত রোগীর এলাকা ও পরিবারের অন্যান্য সদস্যদের ঝুঁকিমুক্ত করতে এই প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টার করার উদ্যোগ নেওয়া হয়েছে। হোটেল সী প্রিন্সেস নামক এই আবাসিক হোটলটি’কে আইসোলেশন সেন্টার হিসাবে প্রস্তুত করতে অনেক অর্থ ব্যয় হবে।

এডিসি (রাজস্ব) মোঃ আফসারুল আফসার আরো বলেন, কক্সবাজারে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের আইসোলেশন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিতকরণের লক্ষ্যে নির্ধারিত ২০০ শয্যাবিশিষ্ট এই আইসোলেশন সেন্টারের সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে কক্সবাজারে কর্মরত আইএনজিও এবং এনজিও প্রতিনিধিগণের সাথে অনলাইন প্লাটফর্মে ইতিমধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। তারা সকলে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বলে জানান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আফসারুল আফসার। এ বিষয়ে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আফসারুল আফসার এর নেতৃত্বে এ ব্যাপারে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...