উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৭/০১/২০২৪ ৮:৩১ পিএম

রোহিঙ্গাদের সহায়তায় তিন লাখ ইউরো বা তিন কোটি ৫৮ লাখ ৫৬ হাজার টাকা বরাদ্দ ছাড় করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই অর্থ কক্সবাজারের ক্যাম্পে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গারা পাবেন। ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের ওয়েবসাইটে গতকাল বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ৭ জানুয়ারি অগ্নিকাণ্ডে রোহিঙ্গা ক্যাম্পে অন্তত পাঁচ হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েন। এ অর্থ তাদের জীবনমান উন্নয়নে ব্যবহৃত হবে। বিশেষ করে আশ্রয়, তাঁবু, পানি ও অবকাঠামো উন্নয়নে এ তহবিল কাজে লাগানো হবে। এই সহায়তার অর্থ ব্যয় করা হচ্ছে জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) মাধ্যমে।

কক্সবাজারে রোহিঙ্গাদের সবচেয়ে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোর একটি হলো ক্যাম্প-৫। আগুনে ক্যাম্পটির প্রায় ৯৫০টি ঘর পুড়ে যায়। তাছাড়া ক্ষতিগ্রস্ত হয়- একটি স্বাস্থ্য কেন্দ্র, ১৫টি শিক্ষাকেন্দ্র ও অসংখ্য শৌচাগার। তবে স্বেচ্ছাসেবকদের সহায়তা ও ফায়ার ব্রিগেডের দ্রুত হস্তক্ষেপের কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় গত বছর বাংলাদেশকে মানবিক সহায়তা হিসেবে ৩ কোটি ৮০ লাখ ইউরোর বেশি অর্থ সহায়তা দিয়েছিল ইইউ।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...