প্রকাশিত: ২৯/০৯/২০১৮ ৭:২৭ এএম

উখিয়া নিউজ ডেস্ক :
চলতি জাতিসংঘ অধিবেশনে দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, সংস্থার শীর্ষ কর্মকর্তাদের আগ্রহের কেন্দ্রবিন্দু শেখ হাসিনা। মূল অধিবেশনে অংশ নেওয়া ছাড়াও তাই প্রতিদিন একাধিক বৈঠকে অংশ নিচ্ছেন সরকারপ্রধান।

নিউইয়র্ক সময় বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে ইন্টার প্রেস সার্ভিসেস (আইপিএস) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ওই অনুষ্ঠানে তার হাতে ‘হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হয়। প্রায় ১১ লাখ রোহিঙ্গা শরণার্থীকে দেশে আশ্রয় দিয়ে মানবতার অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করায় তাকে এই সম্মানজনক পুরস্কার দেওয়া হল।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী মুখ্য সচিব পুরস্কার গ্রহণের কথা নিশ্চিত করে ফেসবুকে লেখেন, পুরস্কারটি দেশের মানুষ বিশেষ করে কক্সবাজারবাসীকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গাদের আশ্রয় দিতে ছোটবোন শেখ রেহেনার অনুপ্রেরণার কথাও স্মরণ করেন। এ সময় রোহিঙ্গাদের সহায়তায় এগিয়ে আসার জন্য দেশীয় ও আন্তর্জাতিক সম্প্রদায় ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...