প্রকাশিত: ০৮/০৭/২০১৮ ১২:০৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০১ এএম

নিউজ ডেস্কঃ ফেনীতে কোটি টাকা মূল্যের ইয়াবাসহ হানিফ পরিবহনের একটি বাস জব্দ করেছে র‌্যাব। শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম রামপুর এলাকা থেকে বাসটি জব্দ করা হয়। এ সময় বাসটির চালক জাহাঙ্গীর আলমকে (৫০) আটক করা হয়েছে।

র‌্যাব জানায়, চট্টগ্রাম থেকে একটি বাস বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ফেনী র‌্যাব ক্যাম্পের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর পশ্চিম রামপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করে। এ সময় তারা চট্টগ্রাম হতে ঢাকাগামী হানিফ পরিবহনের বাস তল্লাশি করে বাসের ড্রাইভার মো. জাহাঙ্গীর আলমকে (৫০) আটক করে। পরে বাসের ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল সেট, দুটি সিম কার্ড ও নগদ ৯ হাজার দুইশত টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য এক কোটি টাকা।

ফেনী র‌্যাব-৭ এর অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer