ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০১/২০২৫ ৭:৫২ এএম , আপডেট: ২৭/০১/২০২৫ ১০:০০ এএম

কক্সবাজারের ১৮ বছর বয়সী এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক মার্কিন নাগরিক হারুন আসাদ মির্জার। পরে ওই তরুণীকে আটক রাখা হয়েছে বলে অভিযোগ এনে হাইকোর্টে রিট দায়ের করেন তিনি। রিটের পরিপ্রেক্ষিতে ওই তরুণীকে উচ্চ আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অনুযায়ী আজ ওই তরুণী হাইকোর্টে হাজির হন। রোববার (২৬ জানুয়ারি) ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই তরুণীর বক্তব্য শোনেন।

গত ১৩ জানুয়ারি বেআইনিভাবে আটক রাখা হয়নি, তা নিশ্চিতে কেন ওই তরুণীকে আদালতে হাজির করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে ২৬ জানুয়ারি আদালতে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছিল।

ওই তরুণীকে বেআইনিভাবে আটক রাখা হয়েছে বলে অভিযোগ এনে তার বন্ধু যুক্তরাষ্ট্রের নাগরিক হারুন আসাদ মির্জা চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন। এরপর হাইকোর্ট ওই তরুণীকে তার অভিভাবকসহ ২৬ জানুয়ারি বেলা ১১টায় আদালতে উপস্থিত করতে নির্দেশ দেন। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তাদের উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছিল।

এ ছাড়া কক্সবাজারের পুলিশ সুপার (এসপি), সদর থানার ওসি এবং মেয়েটির অভিভাবকসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী তাসমিয়াহ নুহিয়া আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।
রিট আবেদনকারীর আইনজীবী তাসমিয়াহ নুহিয়া আহমেদ বলেন, ১৮ বছর বয়সী তরুণী বাংলাদেশি নাগরিক আর রিট আবেদনকারী যুক্তরাষ্ট্রের নাগরিক (২২)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেটির সঙ্গে মেয়েটির পরিচয় হয়। মেয়েটি কক্সবাজারে থাকতেন। পরিবারকে না জানিয়ে পড়াশোনার জন্য মেয়েটি গত ডিসেম্বরে ঢাকায় চলে আসেন। এ সময় ঢাকায় আসেন মার্কিন তরুণ আসাদ মির্জাও। তবে মেয়েটির সন্ধান পেতে তার বাবা কক্সবাজার থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছিলেন। পরবর্তীতে মেয়েটি তার বন্ধু আসাদ মির্জাকে নিয়ে ঢাকায় একটি বেসরকারি আইনি সহায়তাপ্রদানকারী সংস্থায় যান। সেখানে গত ১০ ডিসেম্বর উভয়পক্ষের (মেয়েটি ও তার অভিভাবক) মধ্যে মধ্যস্থতা হয়। তবে মধ্যস্থতার সিদ্ধান্ত অনুসরণ না করে মেয়েটির বাবা তাকে নিয়ে কক্সবাজারে চলে যান। মেয়েটির বন্ধু (মার্কিন নাগরিক) গত মাসের শেষ দিকে জানতে পারেন, চিকিৎসকের পরামর্শ ছাড়াই মেয়েটিকে তার বাবা বিভিন্ন ধরনের মানসিক ওষুধ সেবনে বাধ্য করেন। এ অবস্থার প্রতিকার পেতে হাইকোর্টে রিট করেন মেয়েটির বন্ধু যুক্তরাষ্ট্রের নাগরিক আসাদ মির্জা।

পাঠকের মতামত

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...
Single Page Footer