প্রকাশিত: ১৮/০৭/২০১৮ ৭:০৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩৫ এএম

ডেস্ক রিপোর্ট ::
উচ্চ আদালতের রায় অনুযায়ী সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সংরক্ষিত রাখতে বলা হয়েছে। রায়ে নাতি-নাতনির কথা বলা হয়নি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কথা জানিয়ে বলেন, রায়ে কোটার সুবিধা মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের পাওয়ার কথা উল্লেখ্ নেই।

সংসদে ১২ জুলাই বাজেট অধিবেশের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, উচ্চ আদালতে রায় অমান্য করে সরকারি চাকরিতে সংরক্ষিত ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বাতিল বা সংস্কারের কোন সুযোগ নেই।

আপিল বিভাগের ওই আদেশে মুক্তিযোদ্ধা কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা কোটা থেকে তা পূরণ করার সুযোগ দেয়া হলেও ৩০ শতাংশ কোটা সংরক্ষণের বাধ্যবাধকতা আছে এবং সেখানে ষ্পষ্ট করেই বলা হয়েছে এই কোটা সংরক্ষিত থাকবে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য।

আদালতের রায়ের ভিত্তিতে সংরক্ষিত এই কোটা সুবিধার আওতায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরাও পাবেন কি না তার ব্যাখ্যা নেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে।

এদিকে কোটা পদ্ধতি পর্যালোচনা করতে ২ জুলাই মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে সাত সদস্যের এই কমিটি করে সরকার। কমিটিকে বিদ্যমান কোটা পদ্ধতি পর্যালোচনা করে তা সংস্কার বা বাতিলের যৌক্তিকতাসহ সরকারের কাছে আগামী ২৩ জুলাইয়ের মধ্যে সুপারিশ জমা দিতে বলা হয়েছে।

পাঠকের মতামত

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...
Single Page Footer