উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/০৩/২০২৪ ৪:২৭ এএম

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা এলাকায় ট্রাকের চাপায় সুমাইয়া (২০) নামে এক যুবতী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়ে তার হবু বর ফরহাদ হোসাইন মৃত্যুর সঙ্গে লড়ছেন।

বুধবার (১৩ মার্চ) রাত ১০টার দিকে বানৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাটি সড়কের সেতু কাটাফাঁড়ি ব্রিজ সংলগ্ন বাইন্যাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া চকরিয়া পৌরসভা করিয়ারঘোনা ৯নং ওয়ার্ডের মৌলভীর পাড়া এলাকার বদিউল আলমের মেয়ে। ফরহাদ হোসাইন চকরিয়া পৌরসভা করিয়ারঘোনা ৫নং ওয়ার্ডের মোহাম্মদ হোসাইনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ।

আহত ফরহাদ হোসাইনের ভগ্নিপতি আলা উদ্দিন আলো বলেন, ঈদের পরে তাদের (ফরহাদ হোসাইন-সুমাইয়া) বিয়ের কথা ছিল। তিন মাস আগে দুজনের বিয়ের কথা পাকা হয়। মগনামায় আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় সুমাইয়া মারা যান। ফরহাদের অবস্থাও ভালো না।

পেকুয়া থানার ওসি ইলিয়াস বলেন, ইটবোঝাই ট্রাকের ধাক্কায় সুমাইয়া নামে একজন নিহত হয়েছেন। এসময় আরও একজন গুরুতর আহত হয়েছেন। আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer