প্রকাশিত: ০৯/০৭/২০২২ ৭:৪৭ এএম


এবছর পবিত্র হজ পালন করেছেন ৮ লাখ ৯৯ হাজার ৩৫৩ জন মুসলমান।

সৌদি আরবের পরিসংখ্যান কর্তৃপক্ষের দেওয়া বিবৃতির বরাতে শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট।

তাদের মধ্যে ১ লাখ ১৯ হাজার ৪৩৪ জন সৌদি আরবের আবাসিক এবং অনাবাসিক নাগরিক। হজ পালন করা বিদেশির সংখ্যা ৭ লাখ ৭৯ হাজার ৯১৯ জন।

ওই বিবৃতিতে আরও বলা হয়, হজ পালন করা পুরুষের সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৪৫৮ জন এবং নারীর সংখ্যা ৪ লাখ ১২ হাজার ৮৯৫ জন।

১৪৪৩ হিজরি সনের পবিত্র হজ পালন করা হয় আজ। দুই বছর বিরতির পর সারাবিশ্ব থেকে ১০ লাখ হজযাত্রীকে হজের অনুমতি দেয় সৌদি সরকার। প্রতি হিজরি বছরের ৯ জিলহজ মুসলিম উম্মাহকে হজ পালনে ঐতিহাসিক আরাফার ময়দানে উপস্থিত হতে হয়। এই নির্দেশ পালনে এবার ৮ লাখ ৯৯ হাজার ৩৫৩ জন মুসলমান আরাফার ময়দানে উপস্থিত হয়েছিলেন

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...