প্রকাশিত: ০৩/০৬/২০২২ ১২:৪২ পিএম

হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী রোববার (৫ জুন) ৪১৯ জন হজ যাত্রী নিয়ে আনুষ্ঠানিকভাবে হজের উদ্দেশে বাংলাদেশ ছাড়বেন মুসল্লিরা।

শুক্রবার (৩ জুন) সকাল ১০ টায় গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে হজ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী হজযাত্রীদের সঙ্গে মতবিনিময়ও করেন। তিনি হজ পালনে সৌদি আরবের নিয়ম-কানুন মানতে সংশ্লিষ্টদের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, হজযাত্রীদের হয়রানি দূর করতে যাবতীয় ব্যবস্থা নিয়েছে সরকার।

রাজধানীর আশকোনার হজক্যাম্পে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী উপস্থিত ছিলেন।

এবছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন ধর্মপ্রাণ মুসলমান পালনোর উদ্দেশে সৌদি গমন করবেন

পাঠকের মতামত

 

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...