প্রকাশিত: ২৮/০৩/২০২১ ৭:৪৪ এএম

ঝিনাইদহের শৈলকুপায় পৃথক সড়ক দুর্ঘটনায় ব্র্যাকের অডিট অফিসারসহ দুইজন নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পাবনার সাথিয়া উপজেলা ব্র্যাক ব্যাংকের অডিট অফিসার মাগুরা সদর উপজেলার ছত্রকান্দি গ্রামের হাশেম উদ্দীনের ছেলে জিল্লুর রহমান (৪৫) ও ধলহরচন্দ্র ইউনিয়নের উলুবাড়িয়া গ্রামের মকবুল মন্ডলের ছেলে সাইফুল ইসলাম ওরফে লাল মন্ডল (৩৬)।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্যাংক কর্মকর্তা মটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে পাবনার সাথিয়া যাচ্ছিলেন। তিনি শৈলকুপার কাঁচেরকোল গ্রামে পৌছালে তার মটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ৭টার দিকে মৃত্যুবরণ করেন।

অপরদিকে শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লাঙ্গলবাঁধ বাজারের হাজী মার্কেটের সামনে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সাইফুল ইসলাম লাল নিহত হন।

পুলিশ জানান, লাল মন্ডল বাজারের হাজী মার্কেটের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি ট্রাক এসে ধাক্কা ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম দুইজন নিহত হওয়ার খবর স্বীকার করেছেন।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...
Single Page Footer