প্রকাশিত: ২২/০৬/২০২০ ৭:৫১ পিএম

স্যাম্পল জট থেকে মুক্ত হয়েছে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব। ফলে এখন থেকে ৭২ ঘন্টায় পাওয়া যাবে করোনা পরীক্ষার রিপোর্ট।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া। তিনি আরো জানান, ল্যাবের চিকিৎসক, টেকনিশিয়ান, সহকারী সকলে সম্মিলিতভাবে প্রাণান্ত চেষ্টায় জট হয়ে পড়া সকল স্যাম্পল ২১ জুন রোববারেই টেস্ট সম্পন্ন করে ফেলেছেন। সোমবার থেকে ল্যাবে জমা হওয়া স্যাম্পল পরবর্তী ৭২ ঘন্টায় টেস্ট রিপোর্ট দেওয়া হবে।

ডা. অনুপম বড়ুয়া আরো জানান, কক্সবাজারে করোনা সংক্রমণের আধিক্যের কথা মাথায় রেখে পিসিআর ল্যাবের প্রতিটি দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারী সর্বোচ্চ আন্তরিকতার সাথে প্রচুর সময় দিয়ে নিরলসভাবে কাজ করছে। যে কারণে ভয়াবহ স্যাম্পল জট এখন স্বাভাবিক হয়ে গেছে। চাহিদা মতো কিট ও অন্যান্য ল্যাব সামগ্রী সরবরাহ, ল্যাব টেকনিক্যাল ত্রুটি (contamination) স্বাভাবিক থাকলে এবং পিসিআর মেশিনে কোন কারিগরি সমস্যা না হলে স্যাম্পল টেস্ট প্রক্রিয়া এখন থেকে স্বাভাবিক থাকবে।

তিনি আরো বলেন, করোনা যুদ্ধের ফ্রন্ট লাইনের কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবের অনেকেই করোনা ‘পজেটিভ’ হয়ে এখন আইসোলেশনে আছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...