প্রকাশিত: ২৭/০৫/২০১৯ ১০:২৯ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজােরের কৃতিসন্তান হেলালুদ্দীন আহমেদ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব হিসাবে নিয়োগ পেয়েছেন। রোববার (২৬ মে) জনপ্রশাসন মন্ত্রনালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার উপ সচিব মোঃ তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত ০০১.১৮.৩৬০ নম্বর স্মারকে হেলালুদ্দীন আহমেদ (৪৫৫৮) কে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব থেকে স্থানীয় সরকার বিভাগের সচিব হিসাবে নিয়োগ দেয়া হয়।
কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে ১৯৬৩ সালের ২৩ মে হেলালুদ্দিন আহমেদের জম্ম। ১৯৭৮ সালে তিনি কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও ১৯৮০ সালে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগে ১৯৮৩ সালে স্নাতক (সম্মান) ও ১৯৮৪ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের ডিউক বিশ্ববিদ্যালয় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওরিয়েন্টেশন ডিগ্রী অর্জন করেছেন।
হেলালুদ্দীন আহমেদ ১৯৮৮ সালে দেশের সবচেয়ে বুনিয়াদী ক্যাডার হিসাবে পরিচিত বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগ দিয়ে সহকারী কমিশনার হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সর্বপ্রথম কর্মজীবন শুরু করেন। এরপর হতে একে একে বাংলাদেশ সরকারের অনেক গুরুত্বপূর্ণ ও শীর্ষ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন হেলালুদ্দীন আহমদ। এরমধ্যে তিনি ফরিদপুরের জেলা প্রশাসক, রাজশাহী ও ঢাকার বিভাগীয় কমিশনার,
২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তাঁর আমলেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। কক্সবাজারের গৌরব হেলালুদ্দীন আহমেদ চলতি সালের ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন। তিনি সম্প্রতি অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনে ভারত নির্বাচন কমিশনের আমন্ত্রিত পর্যবেক্ষক হিসাবে বাংলাদেশ সরকারের উর্ধ্বতন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। হেলালুদ্দীন আহমেদ বর্তমানে কক্সবাজার শহরের উত্তর তারাবনিয়ার ছরার একজন স্থায়ী বাসিন্দা। প্রসংঙ্গত, কক্সবাজারের অংহকার হেলালুদ্দীন আহমেদ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব থেকে রোববার ২৬ মে স্থানীয় সরকার বিভাগের সচিব হিসাবে নিয়োগ পাওয়ায় জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রেষন-১ অধিশাখার একইদিনে উপসচিব মুহাম্মদ আবদুল লতিফ স্বাক্ষরিত ৪৫৪ নম্বর পৃথক আরেকটি প্রজ্ঞাপনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আলমগীর (৩৫৫১) কে প্রেষনে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer