প্রকাশিত: ১৪/০৬/২০২১ ৯:৩০ এএম , আপডেট: ১৪/০৬/২০২১ ২:২১ পিএম

আবদুল্লাহ মনির,টেকনাফ

টেকনাফ পৌরসভার নিজস্ব ভবন নির্মাণ করা হবে। এই ভবনের জন্য সাবেক সাংসদ আবদুর রহমান বদি পৌরসভার ভবনের জন্য জমি দানের আশ্বস্ত করেছেন। জমি পাওয়ার পরবর্তি কার্যক্রম শেষে, সেটি বাস্তবায়নের রুপ নিবে। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে টেকনাফ পৌরসভা কার্যালয়ে মেয়র হাজি মো. ইসলামের সভাপতিত্বে এক মতবিনিময় সভা শেষে উপরুক্ত কথাগুলো বলেছেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।


সভায় সাবেক সাংসদ আব্দুর রহমান বদি বলেন, ‘সেসময় টেকনাফ-সেন্টমাটিন আন্ত ফেরিঘাট জেটির জায়গায় ভুলে বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটি লিখা হয়েছে। ফলে পৌরসভস্থলে নাফনদে এই নির্মিত ৩৩ কোটি টাকার জেটি পরিতাক্ত অবস্থায় পরে রয়েছে। যার কারণে সরকারের কোন রাজস্ব আদায় হচ্ছেনা। যদি সেন্টমার্টিনগামী পর্যটক জাহাজগুলো এই জেটি দিয়ে চলাচলের সুযোগ পায়, সেক্ষেত্রে কোটি টাকা রাজস্ব আদায় হবে। পাশপাশি এনজিওতে স্থানীয় শিক্ষিত ছেলে-মেয়েদের চাকরি অগ্রাধিকার দিতে আহবান জানান বদি।’

সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, সাবেক সাংসদ আব্দুর রহমান বদি, পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলাম। এছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ঋত্বিক চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. পারভেজ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর, পৌর সভার প্যানেল মেয়র আবদুল্লাহ মনির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, সাবরাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর হোসেন, হ্নীলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, পৌরসভার সচিব মুহাম্মদ মহিউদ্দিন ফয়েজী, প্রকৌশলী জহির উদ্দিন আহমদ, হিসাব রক্ষক মো. সৈয়দ হোসেন ও পৌরসভার সহকারী প্রধান মোর্রশেদুল ইসলামসহ ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রমের ভিডিও চিত্র তুলে ধরেন সহকারি প্রকৌশলী পরাক্রম চাকমা।

এক প্রশ্নের জবাবে সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘পৌরসভা কায়ুক খালি খাল দখল মুুক্ত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এবং স্থানীয় শিক্ষিত ছেলে মেয়েকে বিভিন্ন এনজিওতে চাকরি করার অগ্রাধিকার দেওয়ার হবে।এসময় পৌরসভায় নির্মিত পায়:বর্জ্য পরিশোধন প্ল্যান্ট প্রকল্প উদ্ভোধন করেন তিনি।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer