প্রকাশিত: ১৬/০৭/২০২০ ২:৩৭ পিএম

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্র সৈকত পরিচ্ছন্নতার জন্য বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষ থেকে কক্সবাজার জেলা প্রশাসনকে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন। আজ ১৬
জুুলাই এ টাকা দেয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুদানের টাকা গ্রহণ করেছেন পর্যটনের দ্বায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আশরাফুল আফসার।

পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষ থেকে টাকা দিয়েছেন ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি (ইয়েস) কক্সবাজার এর প্রধান নির্বাহী ইব্রাহিম খলিল মামুন। এসময় উপস্থিত ছিলেন দৈনিক আজকের কক্সবাজার বার্তার সম্পাদক এইচ এম নজরুল ইসলাম।

টাকা গ্রহণের পর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশরাফুল আফসার সাংবাদিকদের বলেন, এ সমুদ্র সৈকত শুধু কক্সবাজারবাসীর নয়, এটা বাংলাদেশের সম্পদ তাই পৃথিবীর দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতকে রক্ষার জন্য বেলার মতো সবাইকে এগিয়ে আসতে হবে।
এডিসি সৈকত রক্ষায় এগিয়ে আসার জন্য বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) এবং সংগঠনের প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানকে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

পাঠকের মতামত

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...

উখিয়ায় ইয়াবা উদ্ধার নিয়ে রহস্য, পুলিশের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা। কক্সবাজারের উখিয়ার খ্যাংখালী স্টেশন পেরিয়ে কিছুটা সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামায় ...