প্রকাশিত: ১২/০৬/২০১৮ ১১:০৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৫৭ এএম

উখিয়া নিউজ ডটকম::
সেন্টমার্টিনে রাতে কোনো পর্যটক থাকতে পারবে না। পর্যটকরা সেখানে দিনে যাবে আবার সন্ধ্যার আগেই দ্বীপটি ছেড়ে আসতে হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মঙ্গলবার (১২ জুন) ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক সেমিনারে এ কথা জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, দ্বীপটির আশপাশে চলাচল করা ছোট-বড় জাহাজকেও তেলদূষণ করতে দেয়া হবে না। সেন্টমার্টিনে কোনো ধরনের পলিথিন বা প্লাস্টিক ফেলা যাবে না। খুব শিগগিরই সরকার এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, পলিথিন পরিবেশ দূষণের পাশাপাশি জলাবদ্ধতা সৃষ্টি করে। পলিথিন ব্যাগ সহজলভ্য হওয়া ঠিক না। এসব সামগ্রীর দাম বাড়াতে হবে। দাম বেশি হলে তা ব্যবহারে সবাই নিরুৎসাহী হবে।

তিনি আরও বলেন, প্লাস্টিকের ব্যবহার কমাতে না পারলে এর বিরূপ প্রতিক্রিয়া পরিবেশের ওপর পড়তে বাধ্য। শিগগিরই পাট থেকে উৎপাদিত পলি ব্যাগ সহজলভ্য করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আর পরিবেশ অধিদফতরও এ কাজে সহায়তা দেবে।

সেমিনারে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের সভাপতি কৃষিবিদ এ এম এম সালেহ। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. সুলতান আহমেদ প্রমুখ।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer