প্রকাশিত: ২১/০৫/২০১৯ ৫:৩১ পিএম

ডেস্ক রিপোর্ট::
কক্সবাজারের সেন্টামার্টিন নিজেদের ভূখণ্ড দাবি করে আসা মিয়ানমার অবশেষে তাদের ভুল বুঝতে পেরেছে। তারা স্বীকার করে নিয়েছে, সেন্টামার্টিন তাদের নিজ ভূখণ্ড না।

তারপরেও যেহেতু পাশ্ববর্তী দেশ মিয়ানমার, তাই সেন্টমার্টিনে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীকে সর্তক অবস্থানে থাকার পরামর্শ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। সেখানে টহল জোড়দার করারও প্রস্তাব করা হয়।

মঙ্গলবার (২১ মে) বিকালে জাতীয় সংসদ ভবনে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে ঐ প্রস্তাব করা হয়।

বৈঠকে কমিটি সদস্য কর্নেল (অব.) ফারুক খান বিষয়টি উত্থাপন করে বলেন, ‘সেন্টমার্টিনে টহল বাড়াতে হবে, সর্তক থেকে ডিউটি পালন করতে হবে।’ পাশাপাশি বিজিবিকে আধুনিক সরাঞ্জাম বৃদ্ধির প্রস্তাব করেন তিনি।

কমিটির আরেক সদস্য নাহিদ ইজাহার খান বলেন, ‘আগে মিয়ানমার থেকে ইয়াবার চালান আসত। আর এখন রোহিঙ্গারা এখানেই রয়েছে। তাই মাদকের ভয়াবহতা আরও বৃদ্ধি পেতে পারে।’ এজন্য প্রশাসনকে আরও কঠোর অবস্থানে থাকার প্রস্তাব করেন তিনি।

বৈঠকে পার্বত্য চট্টগ্রাম এলাকার নিরাপত্তা ব্যবস্থা, সেন্টমার্টিনে সম্প্রতি বিজিবি মোতায়েন ও মিয়ানমার থেকে আগত বাস্তুচ্যুত শরনার্থীদের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় পার্বত্য চট্টগ্রাম এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী ও সক্রিয় হওয়ার পরামর্শ দেওয়া হয়।

কমিটি সশস্ত্র বাহিনীতে কর্মরত ধর্মীয় শিক্ষকদের ১ম শ্রেণীর পদমর্যাদা দেওয়ার বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, মো. মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন, মো. মহিববুর রহমান ও নাহিদ ইজাহার খান অংশগ্রহণ করেন।

বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ সেনা, নৌ ও বিমান বাহিনী, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...