প্রকাশিত: ১৫/০২/২০২০ ১০:২৩ এএম

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় সেন্টমার্টিনে ভাসমান অবস্থায় আরও এক নারীর লাশ উদ্ধার করেছেন কোস্ট গার্ড সদস্যরা। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ দিক থেকে লাশটি উদ্ধার করা হয়। তার অনুমানিক বয়স ৪৫ হবে। এ নিয়ে মোট উদ্ধার লাশের সংখ্যা হলো ১৬।
টেকনাফ কোস্টগার্ডের কমান্ডার লেফটেন্যান্ট রাহাত ইমতিয়াজ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘সাগর থেকে আরও একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এর আগে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় ১৫ জনের মৃতদেহসহ ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। তখন থেকে নিখোঁজদের সন্ধানে কোস্ট গার্ড সদস্যরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। এছাড়া নৌ-বাহিনীও এই অভিযানে অংশ নিয়েছে।’
প্রসঙ্গত, গত (১১ ফেব্রুয়ারি) রাতে টেকনাফের নোয়াখালীয়াপাড়া সাগর উপকূল হয়ে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮জন যাত্রীবাহী একটি ট্রলার সেন্টমার্টিনের দক্ষিণে কোরালের সঙ্গে ধাক্কা লেগে পানিতে ডুবে যায়। এতে ১৫ জন রোহিঙ্গার মৃত্যু হয়। এই ঘটনায় ১৯ জন দালালকে অভিযুক্ত করে থানায় একটি মামলায় দায়ের করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার কারাগারে প্রেরণ করে পুলিশ।

পাঠকের মতামত

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer