প্রকাশিত: ১৩/০৫/২০১৮ ৭:০৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:০০ এএম

চট্টগ্রাম : চট্টগ্রামে জঙ্গি সন্দেহে গ্রেফতার সাত যুবককে ফের ১০ দিনের রিমান্ডে চেয়ে আদালতে আবেদন জানিয়েছে র‌্যাব।

তারা হলেন- মো. মহিউদ্দিন তামিম (২৯), মো. আফজার হোসেন (২১), মো. ইমরান খান (২৭), মো. দাউদ নবী পলাশ (২৮), চৌধুরী মোহাম্মদ রিদওয়ান (২৭), এসএম জাওয়াদ জাফর (২৬) ও মো. মুনতাসিরুল মেহের (২৬)। এদের মধ্যে মুনতাসিরুল ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাস করে কক্সবাজারে ইন্টারন্যাশনাল কমিটি অব দি রেড ক্রসের (আইসিআরসি) ফিল্ড অফিসার হিসেবে কাজ করছিলেন।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন আহমেদ বলেন, র‌্যাবের তদন্ত কর্মকর্তা প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে চেয়েছেন। রোববার এ সংক্রান্ত আবেদন আদালতে এসেছে। সোমবার মহানগর হাকিম আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে ১৩ এপ্রিল রাতে কোতোয়ালী থানার পুরাতন বিমান অফিসের পাশে আনন্দবাগ এলাকায় অভিযান চালিয়ে ওই সাতজনকে আটক করে র‌্যাব-৭।

 

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer