প্রকাশিত: ১৫/০৮/২০১৮ ১০:৩৭ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:২০ পিএম

ডেস্ক রিপোর্ট::
রোহিঙ্গা কন্যাশিশু আয়েশা খালেদার জন্মের মধ্যদিয়ে পথযাত্রা শুরু হয়েছে হযরত আয়েশা (রা.) মেটারনিটির ডেলিভারি ইউনিটের। মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া অসহায় রোহিঙ্গাদের চিকিৎসা সেবা দিতে কক্সবাজারের বালুখালী স্টেশনে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প, মেটারনাল, চাইল্ড হেলথ অ্যান্ড প্রাইমারি হেলথ কেয়ার’ নামে একটি অস্থায়ী হাসপাতাল প্রতিষ্ঠা করে বিএনপি। রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষুধপত্র দেয়া হয় এ হাসপাতালে। বিএনপি নেতাকর্মীদের অর্থায়নে পরিচালিত হাসপাতালটি রোহিঙ্গা ও স্থানীয়দের মধ্যে পরিচিতি পায় খালেদা জিয়া হাসপাতাল নামে। পরে সেখানে যুক্ত হয় হযরত আয়েশা (রা.) মেটারনাল ইউনিট। প্রথমদিকে সে ইউনিটের মাধ্যমে হাসপাতালের চিকিৎসকরা পরামর্শ ও চিকিৎসা সেবা দিতেন গর্ভবতী মায়েদের। এখন সে হাসপাতালে গর্ভবতী মায়েদের ডেলিভারির ব্যবস্থা নেয়া হয়েছে। খালেদা জিয়ার হাসপাতালের হযরত আয়েশা (রা.) মেটারনাল ইউনিটে আবাসিক চিকিৎসক ফাতেমা ও মিডওয়াইফ লিপির তত্ত্বাবধানে বুধবার বেলা ১০টায় নরমাল ডেলিভারির মাধ্যমে ভূমিষ্ঠ হয়েছে একটি কন্যাশিশু। থাইংখালী ক্যাম্পের বাসিন্দা ফোরকান ও উম্মে কুলসুমের তৃতীয় সন্তান এটি। রোহিঙ্গা কন্যাশিশুটির পিতা-মাতা ও চিকিৎসকরা মিলে তার নাম রেখেছেন আয়েশা খালেদা।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer