ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০৩/২০২৫ ৯:৪৭ পিএম

কক্সবাজারের চকরিয়া থানার বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াকে বদলির ২৪ঘন্টা পার না হতে থানায় যোগদানের আগেই প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্ত করা হয়েছে।

আজ রোববার (২মার্চ) রাত ৮টার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশক মনজুর কাদের ভূঁইয়াকে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্তির আদেশ জারি করেন।

এর আগে শনিবার (১ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় ওসি মনজুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে বিভিন্ন বিষয়ে অভিযোগ দেন মনজুর আলম নামের এক স্থানীয় সংবাদকর্মী। তিনি জানান, তাকে থানায় আটক করে নির্যাতন করা হয়েছে। ওই সংবাদকর্মীর অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে ফোনকলের মাধ্যমে অভিযুক্ত ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।পরে শনিবার রাত ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ (ক্রাইম অ্যান্ড অপস্) মনজুর কাদের ভূঁইয়াকে উখিয়া থানায় সংযুক্তির আদেশ জারি করেন।

বিষয়টি নিশ্চিত করেন, অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ (ক্রাইম অ্যান্ড অপস্)।

তিনি বলেন,চকরিয়া থানার ওসিকে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্তির আদেশ জারি করেন ডিআইজি স্যার।এর আগে উখিয়া থানায় বদলি করা হয়।

পাঠকের মতামত

গণহত্যার বিচারে কী আছে ভাগ্যে, বড় পর্দায় তাকিয়ে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীরা

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবিরে বড় পর্দায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার সরাসরি সম্প্রচার দেখছেন হাজারো ...

ঘূর্ণিঝড় ‘আকভান’: কক্সবাজার-সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা ...

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক‌্যা‌ম্প প‌রিদর্শ‌নে আসবেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি ...

নির্বাচনী পরীক্ষায় পাস করলেই দিতে পারবে এসএসসি, তদবির-সুপারিশ প্রত্যাখ্যানের ঘোষণা সভাপতির

কক্সবাজারের উখিয়ার আবুল কাশেম নুর জাহান চৌধুরী (একেএনসি) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় ...