প্রকাশিত: ২১/০৬/২০২০ ৭:৫৩ পিএম

ইমাম খাইর, কক্সবাজার:
কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টের শুটকী মার্কেটে অবৈধভাব স্থাপনা উচ্ছেদ এবং নির্মাণ সামগ্রী জব্দ করা হয়েছে।

এ সময় রেড জোনের নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় দুই দখলদারকে ১৫ হাজার টাকা নগদ জরিমানা করা হয়েছে।

রবিবার (২১ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার এই অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, রেড জোনের নির্দেশনা অমান্য করে শ্রমিক জমায়েত ও স্থাপনার কাজ করছিলেন কিছু দখলবাজ।

স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নির্মিত কাজ গুড়িয়ে দেয়া হয়েছে। জব্দ করা হয়েছে নির্মাণ সামগ্রী।

রেড জোনের নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় দুইজন দখলবাজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে সতর্ক করা হয়েছে বলে জানান এসিল্যান্ড মুহাম্মদ শাহরিয়ার মুক্তার।

পাঠকের মতামত

বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়দৈনিক আজকের কক্সবাজার বার্তা গণমানুষের কন্ঠস্বর হয়েই থাকবে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ...

২৮ মামলার আসামি টেকনাফের নুরুল হুদার এবার দুর্নীতি মামলায় কারাদণ্ড

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নুরুল হুদাকে ...
Single Page Footer