উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮/০৯/২০২২ ৫:২৭ পিএম

সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর গোলাগুলি এবং নিহতের ঘটনা চলতে থাকলে বিষয়টি জাতিসংঘে তোলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে তিনি এ কথা জানান। বলেন, এরমধ্যেই বিজিবি ও পররাষ্ট্র মন্ত্রণায়ের মাধ্যমে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। তবে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান চাই। এরপরও সীমান্তে গোলাগুলি বন্ধ না হলে বিষয়টি জাতিসংঘে তোলা হবে।

একের পর এক বাংলাদেশ সীমায় মিয়ানমারের গোলাবারুদ ও আক্রমণের ঘটনায় এদিন তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ঢাকা। রোববার ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কে আবারও তলব করে কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ। পাশাপাশি এসব ঘটনার ব্যাখ্যা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা আরও ৬ মাসের জন্য স্থগিত করার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী । তবে এ সময় বিদেশে যেতে পারবেন না খালেদা জিয়া।

পাঠকের মতামত

 

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...