প্রকাশিত: ১৬/০৩/২০১৭ ১১:৪৩ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডের প্রেমতলায় জঙ্গি আস্তানায় বিস্ফোরণে ছিন্নভিন্ন এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জঙ্গি আস্তানার বিস্ফোরক উদ্ধার করার সময় শিশুটির লাশ পাওয়া যায়। পুলিশ ধারণা করছে শিশুটি আত্মঘাতি নারীর।

ওই বাড়িতে এ নিয়ে এক নারী ও তিন পুরুষসহ মোট পাঁচজনের লাশ পাওয়া গেল।

এ ব্যাপারে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, ‘ছায়ানীড়’ নামের দুইতলা ওই বাড়ির সিঁড়িতে একতলা ও দোতলার মাঝামাঝি স্থানে যেখানে এক নারীর লাশ পড়েছিল, তার পাশেই আনুমানিক ছয় বছর বয়সী ওই শিশুর লাশ পাওয়া যায়। সকালে অভিযানের সময় জঙ্গিরা যখন আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়, তখনই শিশুটির মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

বুধবার বিকেলে ওই বাড়ি ঘিরে ফেলার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় সোয়াট ও পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা ওই বাড়িতে অভিযান শুরু করেন।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer