প্রকাশিত: ১৯/১১/২০১৭ ৯:৪০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৫৩ এএম

উথিয়া নিউজ ডেস্ক::

নোম্যান্স ল্যান্ডে দুদিন অবস্থানের পর অন্তত সাড়ে ৬শ’ রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে। রোববার সকালে কক্সবাজারের উখিয়ার আঞ্জুমানপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে তারা।

এ সময় সীমান্ত থেকে বালুখালীর ট্রানজিট ক্যাম্পে নেয়া হয় তাদের। এর আগে, শুক্রবার ভোরে আঞ্জুমান পাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে রোহিঙ্গারা। এ সময় বিজিবির বাধার মুখে পড়ে নোম্যান্স ল্যান্ডে অবস্থান নেয় তারা।

সেখানে দু’দিন অবস্থানের পর সকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মতে, বাংলাদেশে প্রবেশের সুযোগ পায় তারা। এ সময় অন্তত ৫ কিলোমিটার পায়ে হেটে বালুখালী ট্রানজিট পয়েন্টে উপস্থিত হয় রোহিঙ্গারা। বাংলাদেশে প্রবেশের জন্য প্রায় দু’সপ্তাহ আগে ঘরবাড়ি ছেড়ে সীমান্তের দিকে রওয়ানা হয় বলে জানায় তারা।

পাঠকের মতামত

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক গোলাগুলির পর সবাইকে সতর্ক থাকতে মাইকিং ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

কক্সবাজারে দেশের ৩য় সাবমেরিন ক্যাবল চালু হচ্ছে আগামী বছর

দেশের ক্রমবর্ধমান ইন্টারনেটের চাহিদা মেটাতে এবং তথ্যের মহাসড়কে বাংলাদেশের সার্বভৌমত্ব ধরে রাখতে কক্সবাজারেই স্থাপিত হচ্ছে ...
Single Page Footer