প্রকাশিত: ১৫/০২/২০১৭ ৯:১৪ এএম , আপডেট: ১৫/০২/২০১৭ ১০:৫৭ এএম

নিউজ ডেস্ক :sala
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় ভারতের কারাগারে আটক বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদসহ ১৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা সালাহ উদ্দিনসহ ১৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, আসামিরা মামলার শুরু থেকেই পলাতক থাকায় বিচারক পরোয়ানা জারি করেছেন। আগামী ২ এপ্রিল তাদের গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য হয়েছে। মামলার অন্যতম আসামি বিএনপি নেতা আমান উল্লাহ আমান গত মঙ্গলবার আত্মসমর্পণ করে জামিনের জন্য আদালতে আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন।
পরোয়ানা জারি করা উল্লেখযোগ্য নেতারা হলেন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, মারুফ কামাল খান সোহেল, আজিজুল বারী হেলাল ও সাইফুল ইসলাম নিরব প্রমুখ। ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী এলাকার গোলাপবাগ মোড়ে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা লোহার রড ও লাঠি দিয়ে যানবাহন ভাঙচুর করে ও বলাকা পরিবহনের একটি গাড়ি পেট্রোল বোমা দিয়ে আগুন জ্বালিয়ে দেয় বলে অভিযোগ। যার পরিপ্রেক্ষিতে মামলাটি দায়ের করা হয়।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer