উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯/১০/২০২২ ২:৩৪ পিএম

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের যেসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছে, সেগুলোকে গুজব বলছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসব ভিডিও সেখানকার নয় বলে মনে করছেন র‌্যাবের কর্মকর্তারা।

বুধবার (১৯ অক্টোবর) রাজধানীর কাওরান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে তাতে দুর্গম অঞ্চলে স্থায়ী হতে সাপোর্ট লাগে। যে কেউ গিয়ে সেখানে স্থায়ী হতে পারবে না। এ জন্যই বিচ্ছিন্নতাবাদী কিছু সংগঠন নিরুদ্দেশ ব্যক্তিদের প্রশিক্ষণ দিচ্ছে এবং তাদের রসদ সরবরাহ করছে বলে আমরা তথ্য পেয়েছি। এসব তথ্যের ভিত্তিতেই আমরা সেখানে অভিযান চালাচ্ছি।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, তথাকথিত হিজরতের নামে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার পর গ্রেফতার ১২ জনের দেওয়া তথ্যের ভিত্তিতেই র‌্যাব জানতে পারে, নিরুদ্দেশ জঙ্গিরা পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ে প্রশিক্ষণ নিচ্ছে এবং অবস্থান করছে। এরপর গত ১০ অক্টোবর পার্বত্য এলাকায় যৌথ অভিযান শুরু হয়। মূলত হিজরতের নামে ঘরছাড়া এই জঙ্গিদের শনাক্ত এবং আইনের আওতায় আনতেই অভিযানে নেমেছে র‌্যাব।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...