ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০৪/২০২৪ ১০:৪৪ এএম

কুয়েতে রমজান মাসে ক্রেতাদের আকৃষ্ট করতে বিশেষ মূল্য ছাড়ের পাশাপাশি বিভিন্ন শপিংমলে রমজান শেষে লটারির মাধ্যমে ক্রেতাদের পুরস্কৃত করা হয়। এমনই এক লটারিতে পুরস্কার হিসেবে গাড়ি জিতলেন কুয়েতে কর্মরত এক বাংলাদেশি যুবক।

ফরিদপুর সদর থানার কৃষ্ণপুর ইউনিউনের শেখ শাহজাহানের ছেলে মোহাম্মদ নাঈম শেখ কুয়েতে একটি ক্লিনিং কোম্পানিতে সাড়ে ৯ বছর ধরে কর্মরত। লটারিতে গাড়ি জেতার পর তিনি বলেন, রমজান মাসে হাওয়াল্লী লুলু হাইপার মার্কেট থেকে সাড়ে ৯ দিনারের বাজার করে একটি কুপন পেয়েছিলাম। সেটি পূরণ করে বক্সে রাখি। শনিবার বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আমাকে ২০২৪ মডেলের নিশান এক্স ট্রেইল গাড়িটি হস্তান্তর করেন লুলু হাইপার মার্কেটের ব্যবস্থাপনা পরিচালকরা।

তিনি আরো বলেন, এই পুরস্কার আমার জন্য একটি চমক। এই গাড়িটির দাম আমার ৯ বছরের বেতনের সমান।

নাঈম শেখের পুরস্কারটি তৃতীয়। মোট ৩০টি পুরস্কারের মধ্যে প্রথম এবং দ্বিতীয় পুরস্কারও ছিল গাড়ি। অন্যসব পুরস্কার ছিল আই ফোন ১৫ প্রোমেক্স।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...