প্রকাশিত: ০৪/১২/২০১৮ ২:৪৭ পিএম

ডেস্ক রিপোর্ট:অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে দীর্ঘদিন সাজা শেষে মিয়ানমার থেকে দেশে ফিরছে ১৭ বাংলাদেশি। বুধবার (৫ ডিসেম্বর) তারা কক্সবাজারের টেকনাফ জেটিঘাট দিয়ে তারা বাংলাদেশে ফিরবে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে বার্তা ২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফস্থ ২ বিজিরি অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান চৌধুরী।

লে. কর্নেল আসাদুজ্জামান চৌধুরী জানান, ‘অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তারা দীর্ঘদিন মিয়ানমারে কারাবন্দী ছিল। আজ তাদের সাজার মেয়াদ শেষ হয়েছে। বুধবার পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হচ্ছে।’

তবে তারা কতদিন সাজাভোগ করেছে তা তিনি জানাতে পারেনি বলেও জানান।

এদিকে বুধবার মিয়ানমারের মংডুতে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে বাংলাদেশের পক্ষে লে. কর্নেল আসাদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে থাকবে ১৩ সদস্যের প্রতিনিধি ও মিয়ানমারের পক্ষে ইমিগ্রেশন এন্ড ন্যাশনাল রেজিষ্টেশন ডিপার্টমেন্টের কর্মকর্তা হাটাইন লাইন।

পাঠকের মতামত

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer