প্রকাশিত: ০১/১১/২০১৯ ৪:৪৭ পিএম , আপডেট: ০১/১১/২০১৯ ৪:৪৮ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সাকিরুল আলম হৃদয় (১৫) নামে এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে সাড়ে ১২টার দিকে সাগর থেকে হৃদয়কে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

হৃদয় কক্সবাজার শহরের পৌরসভার ৯নং ওয়ার্ড বাদশা ঘোনা এলাকার মো. শাহাজাহানের ছেলে এবং স্থানীয় পৌর-প্রিপারেটরি উচ্চ বিদ্যলয় থেকে এবারের (২ নভেম্বর) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী।

সৈকতের সী-সেইফ লাইফগার্ডের ইনচার্জ মো. ওসমান বলেন, বেলা ১২টার দিকে হৃদয় তার বন্ধুদের নিয়ে সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামে। এ সময় স্রোতের টানে কিছুদূর ভেসে যায় হৃদয়। ভেসে যাওয়ার বিষয়টি আঁচ করতে পেরে লাইফ গার্ডরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মারা যাওয়ার বিষয়টি জানান।

কক্সবাজার সদর থানা পুলিশের ওসি শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ইউডি মামলা করে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

হৃদয়ের মামা মো. ছাদেক জানান, তার ভাগিনা এবারের জেএসসি পরীক্ষার্থী। শনিবার (২ নভেম্বর) শুরু হওয়া পরীক্ষার একদিন আগে তার মৃত্যু হওয়ায় পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...