প্রকাশিত: ২২/০৯/২০১৮ ২:২৭ পিএম

ডেস্ক নিউজ: সাকা চৌধুরীর কবরের ‘শহীদ’ লেখা নামফলক অপসারণ করলো ছাত্রলীগযুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে তার নামের আগে ‘শহীদ’ লেখা নামফলক অপসারণ করেছে ছাত্রলীগ। শুক্রবার (২১ সেপ্টেম্বর) বিকালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা নামফলকটি অপসারণ করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল মালেক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী কুখ্যাত রাজাকার। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। তার নামের সামনে শহীদ লিখে মহান মুক্তিযুদ্ধে নিহত ৩০ লাখ শহীদের আত্মাকে কষ্ট দেওয়া হয়েছে। তার মতো একজন কুলাঙ্গারের নামের সামনে শহীদ লেখা থাকাটা আমাদের জন্য কলঙ্ক। বিষয়টি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জানার পর তিনি নিজে উপস্থিত থেকে এই কলঙ্ক মোচন করেছেন। শুক্রবার বিকালে সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে শহীদ লিখা ওই নামফলকটি অপসারণ করেন।’

গোলাম রাব্বানি নিজে তার ফেসবুক পেজে সাকা চৌধুরীর কবরের নামফলক অপসারণের একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, “দুঃখজনক হলেও সত্য, মানবতাবিরোধী অপরাধে প্রমাণিত, ঘৃণ্য যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরের ফলকে নামের আগে লিখা ছিল ‘শহীদ’। বাংলাদেশ ছাত্রলীগ আজ সেই লজ্জায় প্রলেপ দিয়েছে।”

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer