প্রকাশিত: ০৯/০৪/২০১৭ ৪:৩৮ পিএম , আপডেট: ০৯/০৪/২০১৭ ৪:৩৮ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
মাদারীপুরের কালকিনিতে এক সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আদালত পুলিশ সুপার (এসপি) মর্যাদার একজন কর্মকর্তাকে দিয়ে বিষয়টি সরেজমিনে তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) বলেছেন।

আজ রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই রুল জারিসহ আদেশ দেন।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি), মাদারীপুরের এসপি, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুলে বিবাদী করা হয়েছে।
এই রুলের পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ মে দিন ধার্য করেছেন আদালত।
একটি জাতীয় দৈনিকে আজ রোববার ‘সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতন, পরে মামলা দিয়ে গ্রেপ্তার’ প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে আদালত এই আদেশ দেন।
ওই প্রতিবেদনে বলা হয়, মাদারীপুরের কালকিনিতে দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলামকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। গত শুক্রবার দুপুরে উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রচারণার সংবাদ সংগ্রহ করতে গেলে তাঁকে নির্যাতন করা হয়। এ ঘটনায় তিনি থানায় মামলা করতে চাইলেও তা নেয়নি পুলিশ। উল্টো শুক্রবার রাতে চাঁদাবাজির মামলা দিয়ে তাঁকে গ্রেপ্তার করে শনিবার কারাগারে পাঠানো হয়।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer