প্রকাশিত: ২৮/০১/২০১৭ ১০:১৯ পিএম

বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ভিডিও ফুটেজ যাচাই-বাছাই করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

শনিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুরে শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে স্থানীয় এমপি অনুপম শাহজাহান জয়, টাঙ্গাইল -৫ আসনের এমপি সানোয়ার হোসেন, পুলিশ সুপার মাহবুব আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, এডিসি (সার্বিক) আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ, আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, ক্রীড়া ব্যক্তিত্ব জুলফিকার হায়দার কামাল লেবু প্রমুখ উপস্থিত ছিলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিকদের সঙ্গে পুলিশের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। তাই সাংবাদিকদের ওপর পুলিশের হামলার ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

তিনি বলেন, আমাদের হাতে এ ঘটনার ফুটেজ রয়েছে। ফুটেজ যাচাই-বাছাই করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

এসময় আসাদুজ্জামান কামাল বলেন, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ঘুরে দাঁড়িয়েছে।

 

তিনি বলেন, ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের এবং ২০৪০ সালের মধ্যে উন্নত আয়ের দেশ করতে চাইলে ২০১৯ সালের নির্বাচনে শেখ হাসিনার বিকল্প নাই।

 

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ শুধু এগিয়েই যাচ্ছে। শেখ হাসিনা এখন শুধু দেশের নয়, বিশ্বের বিস্ময়।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...