ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১/০১/২০২৩ ১২:০৩ পিএম

কক্সবাজারের চকরিয়া উপজেলাধীন খুটাখালীর কৃতিসন্তান চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খানের স্ত্রী খাদিজা আক্তার মাধবী সহকারী জজ নিয়োগে চুড়ান্ত হয়েছেন।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ১৫ তম পরীক্ষার ফলাফলে গত ২৪ জানুয়ারী কমিশনের ওয়েবসাইটে সুপারিশপ্রাপ্তদের তালিকা থেকে এ তথ্য জানা যায়।

চকরিয়া খুটাখালী ইউনিয়নের (৮নং ওয়ার্ড) দক্ষিণ ফুলছড়ি এলাকার মরহুম হাজী ইউসুফ আলীর পুত্র চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খাঁনের স্ত্রী- এক সন্তানের জননী খাদিজা আক্তার মাধবী নরসিংদী জেলার পোড়াদিয়া গ্রামের বাসিন্দা অধ্যাপক মিজানুর রহমান মিলন ও সরকারী চাকরিজীবী রুবি আক্তারের বড় কন্যা।

খাদিজা আক্তার মাধবী জানান, ছোটকাল থেকে মা-বাবা স্বপ্ন দেখতেন মেয়ে অনেক বড় হয়ে আত্মীয় স্বজন সকলের মুখ উজ্জ্বল করবে। যদিও মাধবীর তা আকাশ কুসুম মনে হতো। তখন তিনি ভাবতেন হাইস্কুলের গন্ডি ভালভাবে পার করাই মনেহয় সফলতা! এরপর পোড়াদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০০৯ সালে এসএসসি’র ভাল রেজাল্ট হলো। কলেজে উঠে ভাবতেন উচ্চ মাধ্যমিক শেষ হলেই মনেহয় রক্ষা পাওয়া যাবে। এসএসসির পর ভর্তি সুযোগ হয় গাজীপুর সরকারি মহিলা কলেজে। সেখান থেকে ২০১১ সালে এইচএসসি সম্পন্ন করার পর তখনো জীবনের অর্থ বুঝার চিন্তা আসেনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে যখন আইন ও বিচার বিভাগে পড়ার সুযোগ হয় তখন কিছুটা আত্মবিশ্বাসের জন্ম হয়। আস্তেধীরে এই স্বপ্ন বড় হতে থাকে। একাগ্র চিত্ত ও নিরলস প্রচেষ্টায় আর পিছু থাকাতে হয়নি। শত প্রতিবন্ধকতায় তাকলেও তা আর দমিয়ে রাখতে পারেনি। ২০১৬ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) সম্পন্ন হওয়ার পর, ২০১৭ সালে একই ইউনিভার্সিটি থেকে এলএলএম ডিগ্রি অর্জন করলেন।

তিনি আরো জানান, তীল তীল করে গড়ে তোলা স্বপ্ন এতো আকাশছোঁয়া ছিল না। এই অর্জনে মহান সৃষ্টিকর্তার নিকট আজীবন শোকরিয়া করেও শেষ করা যাবে না। কৃতজ্ঞতা দিয়ে ঋণ পরিশোধ করা যাবেনা অক্লান্ত পরিশ্রমে যারা মানুষ করেছেন ও সাহস যুগিয়েছেন সেই মা-বাবা, আত্নীয়-স্বজন আর শিক্ষকমণ্ডলীর। এই ক্যারিয়ার গড়ার সফলতা শুধু আমার নয়, স্বামী আবদুল্লাহ খানের। সর্বোপরি, জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত দৃঢ় মনোবল নিয়ে ন্যায়ের প্রতি অটল থেকে বিচারিক কার্য পরিচালনা করতে খাদিজা আক্তার মাধবী মহান আল্লাহর রহমত ও সকলের নিকট দোয়া কামনা করেছেন।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...