প্রকাশিত: ২৮/০৬/২০১৬ ১০:১৮ পিএম

Govt-logo_banglanews2420160628210255ঢাকা: সরকারি কর্মকর্তারা জুন মাসের বেতন পাবেন ঈদের ছুটির পর জুলাই মাসে। তবে রোববার (২৬ জুন) থেকে তারা ঈদের বোনাস পেতে শুরু করেছেন।

মঙ্গবার (২৮ জুন) অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি সকল কর্মচারির বেতন ও বোনাস দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার ৩০ জুনের মধ্যে প্রত্যেকেই বেতন ও বোনাস উত্তোলন করতে পারবেন।

অন্যদিকে, সরকারি কর্মকর্তারা ঈদের আগে শুধু বোনাস উত্তোলন করতে পারবেন। আগামী ১ জুলাই (শুক্রবার) থেকে বেতন দেওয়ার কথা থাকলেও সেদিন থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় তারা জুন মাসের বেতন পাবেন না।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত জেলা সমাজকল্যাণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মচারীরা ২৭ জুন (সোমবার) চেক পেয়ে গেছেন। আগামী ৩০ জুনের মধ্যে সব কর্মচারী বেতন ও বোনাস এবং কর্মকর্তারা শুধু বোনাস উত্তোলন করতে পারবেন।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer