প্রকাশিত: ২৩/০৯/২০১৮ ৭:৫৯ পিএম

ডেস্ক রিপোর্ট::
মন্ত্রীপরিষদ পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রজাতন্ত্রের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীকে পেশাদারীদারিত্ব ও আন্তরিকতার সাথে সুষ্ঠ ও সুন্দরভাবে অর্পিত দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন। যাতে প্রশাসনের সেবা প্রাপ্তি নিয়ে জনমনে আরো ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়। মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মাদ শফিউল আলম ২৩ সেপ্টেম্বর রোববার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শনকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় প্রজাতন্ত্রের কর্মকর্তাদের উদ্দ্যেশ্যে তিনি এ আহবান জানান। সিবিএন

সভায় অন্যান্যের মধ্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নান সহ উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রীপরিষদ সচিব মোঃ শফিউল আলম জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছালে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন তাঁকে পুষ্পস্থবক দিয়ে অভ্যর্থনা জানান। মন্ত্রীপরিষদ সচিব পরে জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন স্থাপিত ইমার্জেন্সী অপারেশন সেন্টার( ইওসি) সহ বিভিন্ন শাখা পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন কাজকর্ম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরে মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম “ট্যুরিজম ও হসপিটালিটি সেক্টর বিকাশে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ : প্রেক্ষিত কক্সবাজার” শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer