প্রকাশিত: ২৯/০৭/২০১৬ ৬:৪৯ পিএম

ডেস্ক রিপোর্ট ::

জুমার নামাজে সরকার নির্ধারিত খুতবা পাঠ না করার অভিযোগে বরিশালের হিজলা উপজেলার বড় জালিয়া ইউনিয়নের দক্ষিন বাউশিয়া জামে মসজিদের ভারপ্রাপ্ত ইমাম হাফেজ মাওলানা বেল্লাল হোসেনকে (২৫) পুলিশে সোপর্দ করেছে স্থানীয় মুসুল্লিরা। শুক্রবার জুমার নামাজের পর দুপুর পৌনে ২টার দিকে এই ঘটনা ঘটে।

আটক মাওলানা বেলাল হোসেন হিজলা উপজেলার বড় জালিয়া ইউনিয়নের কালু তালুকদারের ছেলে।

হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান জাগো নিউজকে জানান, দক্ষিন বাউশিয়া জামে মসজিদের নিয়মিত ইমাম অসুস্থ থাকায় মাওলানা বেল্লাল হোসেনকে জুমার নামাজ পড়ানোর দায়িত্ব দেয়া হয়। তিনি (বেল্লাল) নামাজের ইমামতি করেন।

জুমার নামাজে পর সরকার নির্ধারিত খুতবা পাঠ না করার অভিযোগ তুলে কয়েকজন মুসুল্লি তার সঙ্গে বাকবিতণ্ডা জড়িয়ে পড়েন। পরে তারা মাওলানা বেল্লালকে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে ওই জামে মসজিদে জুমার নামাজে কোনো সমস্যা হয়নি। পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer