উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৬/০৬/২০২৪ ১১:০২ পিএম , আপডেট: ১৬/০৬/২০২৪ ১১:২২ পিএম

ঈদুল আযহা ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দু’টো ধর্মীয় উৎসবের একটি। বাংলাদেশে এই উৎসবটি কুরবানির ঈদ নামেও পরিচিত। এ উৎসবের আনন্দ বিশ্বের সমগ্র মুসলিমের। মহান আল্লাহর আদেশে হযরত ইবরাহীম (আঃ) তাঁর আপন পুত্র ইসমাইলকে কুরবানি করার ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা পবিত্র ঈদুল আযহা পালন করে। এ আনন্দ   আল্লাহর   নৈকট্য লাভের এবং গুনাহ মাফের। বৈষয়িক ব্যস্ততাকে বাদ দিয়ে পরলৌকিক জগতের পাথেয় সংগ্রহ করার আনন্দ। এ আনন্দ গরিব-দুঃখীর সাথে একাত্ম হওয়া, পশু কোরবানীর সাথে সাথে মনের পশুকে পরাস্থ করার আনন্দ। ভোগে নয়, ত্যাগেই প্রকৃত আনন্দ-পবিত্র ঈদুল আযহা আমাদের এ শিক্ষাই দেয়। এ শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত হোক সবাই। ত্যাগ এবং কুরবানির শিক্ষা নিয়ে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল আযহা আমাদের সামনে আসন্ন। পশু কুরবানির মাধ্যমে মনের পাপ পঙ্কিলতা দূর করে আল্লাহর খাঁটি গোলাম হওয়ার এক সুবর্ণ সুযোগ। ঈদুল আযহা উদযাপনের মাধ্যমে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় হবে। দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কুরবানির গোশত বিতরণের মাধ্যমে আমরা ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেবো। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পবিত্র ঈদুল আযহার শিক্ষাকে কাজে লাগিয়ে দল-মতের উর্দ্ধে উঠে দেশ ও জাতির কল্যাণে এক সুখী সমৃদ্ধ ও কল্যাণমুখী দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে হবে। এ প্রত্যাশায় জেলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল উখিয়া নিউজ ডটকমের অগণিত পাঠক, বিজ্ঞাপনদাতা ও সকল শুভানুধ্যায়ীকে জানাচ্ছি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।

ঈদ মোবারক

শুভেচ্ছান্তে ..
ওবাইদুল হক চৌধুরী
সম্পাদক ও প্রকাশক
www.ukhiyanews.com

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...