প্রকাশিত: ১০/০৮/২০১৯ ২:৪৫ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে দুই যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় আরও দুই যুবককে উদ্ধার করা হয়েছে।

শনিবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিখোঁজ ও আহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে তারা কক্সবাজার শহরের টেকপাড়া এলাকার বাসিন্দা হতে পারে।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মাখন চন্দ্র সুত্র ধর বার্তাটোয়েন্টিফোর.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোসল করতে নেমে নিখোঁজদের মধ্যে দুইজনকে উদ্ধার করা হয়েছে। আরও দুইজন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে লাইফগার্ড, বিচ কর্মী ও টুরিস্ট পুলিশের সমন্বয়ে উদ্ধার কাজ চলছে। বার্তা২৪

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...