ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০৪/২০২৪ ৭:৫৩ এএম

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পের একটি সবজি বাগান থেকে মো. সুলতান (৫৫) নামে এক রোহিঙ্গার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাকে জবাই করে হত্যা করা হয়।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে ক্যাম্পের ১১৬ নম্বর ক্লাস্টারের সামনের সবজি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. সুলতান ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৭৮ নং ক্লাস্টারের মৃত আব্দুল আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মো. সুলতান ৭৮ নম্বর ক্লাস্টার থেকে সবজি চাষের জন্য ১১৬ নম্বর ক্লাস্টারে আসেন। এরপর তার ছেলে নুরুল আমিন (১৪) নাস্তা আনলে তিনি খেয়ে কাজ করতে থাকেন। নুরুল আমিম তার বাবাকে রেখে ৭৮ নম্বর ক্লাস্টারে চলে যায়। পরে দুপুরে ভাত নিয়ে এসে তার বাবাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এরপর আশপাশের লোকজনের সহযোগিতায় ১১৬ নম্বর ক্লাস্টারের ভেতর তার রক্তাক্ত মরদেহ দেখতে পান সবাই। পরে তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়া ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এরপর সুরতহাল রিপোর্ট প্রস্তুত করি। ঘটনার রহস্য উদঘাটনে ভাসানচর থানা পুলিশ ও এপিবিএন টিম কাজ করছে। ধারণা করা হচ্ছে সকাল ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে যে কোনও সময় হত্যার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...